ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রামগঞ্জে প্রেমিকার ওপর অভিমান করে প্রেমিকের আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  5:01 PM

news image

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের টিওরী ছমির উদ্দিন মিজি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন, উপজেলার ভোলাকোট ইউপির টিওরী ছমির উদ্দিন মিজি বাড়ির সুলতান আহমেদের ছেলে ফাহাদ হোসেন (২২)। তিনি দুবাই প্রবাসী ছিলেন। জানা গেছে, ফাহাদ গত বছর দুবাই পাড়ি জমান। পরে সেখানে গিয়ে দেশের একাধিক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। প্রায় তিন মাস না পেরোতেই ১৫ দিন আগে দেশে ফেরেন ফাহাদ।

মঙ্গলবার সকালে ফাহাদ মুঠোফোনে কারও সঙ্গে উচ্চস্বরে আত্মহত্যার কথা বলেছিল। এদিকে বিষয়টি তাৎক্ষণিক জানতে চাইলে কৌশলে এড়িয়ে যান ফাহাদ। মঙ্গলবার দুপুর ২টায় ঘরের দরজা বন্ধ দেখা যায়। এতে সন্দেহ হলে দরজা ভেঙে ফাঁস লাগানো মরদেহ দেখতে পান স্বজনরা। তাদের ধারণা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে ফাহাদ। কিন্তু এখনও ফাহাদের ব্যবহৃত মুঠোফোনটি খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করছি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন ফাহাদ। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম