ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাবি শিক্ষার্থীর মৃত্যু ঘটনায় ট্রাক ড্রাইভার-হেল্পার আটক

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২২,  9:58 PM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভার টিটু মিয়া (৩৬) ও হেলপার কালু (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে পুলিশটিটু মিয়াকে গ্রেফতার করে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ ও আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুছ ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, গ্রেফতার দু’জনকে প্রথমে কাশিয়াডাঙ্গা থানায় নেওয়া হলেও পরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে বিকালে নগরীর শাহ্ মখদুম থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ে চলমান নির্মাণকাজের পাথর বহনকারী ট্রাকের চাপায় প্রাণ হারান চারুকলা অনুষদের ছাত্র মাহমুদ হাবিব হিমেল। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ছয়টি ট্রাকে আগুন দেন। নির্মাণাধীন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালান। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী-ঢাকা মহাসড়ক ও উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। গভীর রাতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এদিকে, বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজা শেষে হিমেলের মরদেহ নাটোরের গ্রামের বাড়িতে পাঠানো হয়। এর আগে সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে হিমেলের ময়নাতদন্ত শেষে মরদেহ ক্যাম্পাসে নেওয়া হয়। 


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম