ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

রাবি অধ্যাপক তাহের হত্যা মামলায় দুই আসামির রিভিউ শুনানি ২৪ নভেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২২,  6:29 PM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এস তাহের হত্যা মামলায় আসামিদের রিভিউ শুনানির জন্য ২৪ নভেম্বর ঠিক করেছেন আপিল বিভাগ। উভয়পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির এ দিন ধার্য করে। নিখোঁজের দুদিন পর ২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসার বাইরে ম্যানহোলে রাবির অধ্যাপক এস তাহেরের লাশ পাওয়া যায়। এ হত্যা মামলায় হাইকোর্ট ২০১৩ সালে তাহেরের সহকর্মী ড. মিয়া মো. মহিউদ্দিন এবং ড. তাহেরের বাসার তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহাল রাখে। আর দণ্ড কমিয়ে যাবজ্জীবন দেয়া হয় আব্দুস সালাম ও নাজমুল নামের দু’জনকে। গত ১৪ সেপ্টেম্বর রাবি অধ্যাপক এস তাহের হত্যা মামলায় সহকর্মী মিয়া মো. মহিউদ্দিন ও বাসায় কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্নাঙ্গ রায় প্রকাশ করে আপিল। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি স্বাক্ষরিত ৬৮ পাতার রায়টি প্রকাশ হয়। এস তাহের জীবিত থাকলে অধ্যাপক হতে পারবেন না এমন আশঙ্কা থেকেই এ খুন করেন শিক্ষক মহিউদ্দিন, রায়ে এমন পর্যবেক্ষন দেয় আপিল বিভাগ। পরবর্তীতে এস তাহের হত্যা মামলায় মহিউদ্দিনসহ ২ আসামির ফাঁসির কার্যক্রম ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করে চেম্বার জজ আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম