ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রাবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুলাই, ২০২২,  4:04 PM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ‘এ’ ইউনিটের দুই হাজার ১৯ আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৭ হাজার ২৩৭ জন। সেই হিসাব অনুযায়ী প্রতি আসনের জন্য পরীক্ষায় বসেছেন ৩২ জন। মঙ্গলবার (২৬ জুলাই) ‘এ’ ইউনিটের গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-৩ এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের আসন বরাদ্দে ৬০ শতাংশ এইচএসসিতে মানবিক বিভাগ থেকে পাস করে আসা শিক্ষার্থীদের জন্য এবং ৪০ শতাংশ এইচএসসিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে পাস করা শিক্ষার্থীদের জন্য। ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে বাংলায় ৩৫ নম্বর, ইংরেজিতে ৩৫ নম্বর ও সাধারণ জ্ঞানে ৩০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রসঙ্গত, বুধবার (২৭ জুলাই) ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বাণিজ্য শাখার, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২ এ বিজ্ঞান শাখার, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত গ্রুপ-৩ এ মানবিক শাখা শিক্ষার্থীরা পরীক্ষায় বসবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম