ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রাবিতে প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার বিসিএস কর্মকর্তা

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২৩,  9:10 PM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা। বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও তদন্ত) বিজয় বসাক। অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও তদন্ত) বিজয় বসাক বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে এই পর্যন্ত সাতটি মামলা করেছেন। এরমধ্যে ছয়টি মতিহার এবং একটি চন্দ্রিমা থানায়। এগুলোতে আমরা এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করতে পেরেছি। এরমধ্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তিনি ৩৮তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা। বর্তমানে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম