ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

রান কম হওয়ার কারণ জানালেন শান্ত

#

স্পোর্টস ডেস্ক

১০ মে, ২০২৩,  4:29 PM

news image

বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ ২৪৭ রানের লক্ষ্য দেয় আয়ারল্যান্ডকে। রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৬৫ রান তুলতেই আসে বৃষ্টি। এর পর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। যদিও এদিন আগে ব্যাট করা বাংলাদেশ বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়। একাদশে ছিলেন ছয়জন স্পেশালিস্ট ব্যাটার। একজন ব্যাটার কম থাকা এবং টাইগারদের মাঝারি পুঁজির পেছনে এর কোনো ভূমিকা ছিল কিনা— এমনটি জানতে চাওয়া হয় ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। এর পেছনে বড় জুটি গড়তে না পারাকে তিনি কারণ হিসেবে দেখিয়েছেন, ‘সাধারণত এখানে ২৯০-৩০০ এমনই রান হয়। আমরা যখন খেলাটা শুরু করেছি, তখন এটা মাথায় নিয়ে শুরু করিনি। আমরা উইকেটটা বোঝার চেষ্টা করেছি। ওইভাবে খেলার চিন্তা করেছি। যদিও আমাদের বড় কোনো জুটি হয়নি। যদি হতো তা হলে আমরা ওই রকম স্কোর করতে পারতাম। শান্ত আরও বলেন, ‘আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে নতুন একটি অভিজ্ঞতা। মিরাজ খুব ভালো অবস্থায় আছে ব্যাটিংয়ে। আমরা যদি অতীতের কিছু ম্যাচ দেখি খুব ভালো ভালো জায়গা থেকে সে আমাদের জিতিয়েছে। আমরা মিরাজকে এভাবে দেখছি না যে, সে মোটামুটি ব্যাটিং করতে পারে। সেটি আমরা চিন্তাই করছি না। সে একজন প্রোপার ব্যাটার। সে ভালো অবস্থায় আছে। কিন্তু এটা একটু নতুন অভিজ্ঞতা।’ তিনি বলেন, ‘আমরা যদি আজকের ম্যাচের কথা চিন্তা করি। ছোট ছোট জুটির পর আমরা যে উইকেটগুলো হারিয়েছি এটি যদি না হতো না হলে এ রকম পরিস্থিতি হতো না। ওপরের ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করত, তা হলে মনে হয় এ রকম পরিস্থিতি তৈরি হতো না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম