ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

রানির শেষকৃত্যে: লন্ডনে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  9:55 PM

news image

আগামীকাল সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য উপলক্ষে লন্ডনে জড়ো হতে শুরু করেছেন বিশ্ব নেতারা। জারি করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের অনেক নেতা এবং বিদেশি অতিথি তার শেষকৃত্যে অংশ নিচ্ছেন। রানিকে শ্রদ্ধা জানাতে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে এরই মাঝে দলে দলে লোক লন্ডনে এসেছেন। লন্ডনে হোটেলের রিজার্ভেশন ৪শ’ শতাংশ বেড়ে গেছে। সোমবার সকালে রানির মরদেহ ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিযে যাওয়া হবে। রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যাবেন।

রাজকীয় নৌবাহিনীর ১শ’ ৪২ জন নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যাবেন। গত বুধবার থেকে লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে রানির কফিন রাখা হয়েছে, যেখানে শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকছে সবার জন্য। রানির প্রতি শেষশ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার হলের প্রবেশমুখে দীর্ঘ সারি। প্রিয় মানুষটিকে বিদায় জানাতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে হাজারো মানুষকে। কেউ কেউ ২৪ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর রানির কফিনের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৮ সেপ্টেম্বর মারা যান এলিজাবেথ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম