ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  8:00 PM

news image

রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে তাগিদ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকালে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সমন্বয় সভা শেষে এই তাগিদ দেন তিনি। এছাড়াও তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশেই শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে। জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ সোমবার থেকে বন্ধ রাখা হবে। সভায় আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে, জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা। সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি করা। সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখা। এদিকে, আজ বিকাল সাড়ে ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেখানে প্রতিমন্ত্রী এসব বিষয় নিয়ে আলোচনা করবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম