ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাতে দেশে ফিরছে এশিয়া কাপের শিরোপাজয়ী যুবারা

#

ক্রীড়া প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২৪,  6:22 PM

news image

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরার মুকুট পরল জুনিয়র টাইগাররা। ফাইনালে ভারতকে ৫৯ রানের ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। সোমবার (৯ ডিসেম্বর) রাতে দেশে ফিরবেন ক্রিকেটাররা। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত ১১টায় এসে পৌঁছাবেন যুবদলের ক্রিকেটাররা। চ্যাম্পিয়নদের জন্য বিসিবির থেকে সংবর্ধনা ও ডিনারের ব্যবস্থা থাকবে। বিসিবি সভপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে পুরস্কারেরও এদিকে জুনিয়র টাইগারদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররাও। অভিনন্দন বার্তায় মুশফিক লিখেছেন, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের অনূর্ধ্ব-১৯ টিমকে অভিনন্দন। দারুণ করেছো, ছেলেরা। মাশাআল্লাহ। সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, অভিনন্দন যুবারা...তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ এলো দেশে। উড়তে থাকো, যেতে হবে বহুদূর...।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম