ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রাতে কমে যেতে পারে ইন্টারনেটের গতি

#

আইটি ডেস্ক

৩০ জুলাই, ২০২২,  3:38 AM

news image

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২৯ জুলাই) দেশে ইন্টারনেটের গতি কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এ জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। শুক্রবার বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) প্রভাস চন্দ্র ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সি-মি-উই-৫ (SEA-ME-WE-5) (SMW5) কনসোর্টিয়াম ২৯ জুলাই দিনগত রাত ২টা থেকে ৩০ জুলাই সকাল ৭টা পর্যন্ত সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। উল্লিখিত সময়কালে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে। তবে সি-মি-উই-৪ (SEA-ME-WE-4) সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলি যথারীতি চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীর গতির সম্মুখীন হতে পারেন বলে জানিয়ে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল কর্তৃপক্ষ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম