ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  7:55 PM

news image

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর আইজিপি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের সেবায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের সাহসিকতাকে স্মরণ করেন। এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আলী হোসেন ফকির। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেয়। তিনি সাবেক আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম