ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজারবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২২,  4:36 PM

news image

রাজধানীর রাজারবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৮ বছর। বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যরাতে রাজারবাগ মোড়ে কোনো যানবাহন তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। গভীর রাত হওয়ায় কোনো গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটেছে সেটিও কেউ দেখেনি। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম