ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রাজাপুরে প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২৩,  4:38 PM

news image

ঝালকাঠির রাজাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য ও তাঁর ভাতিজা নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহযোগিতায় চারজনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন—শুক্তগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রব হাওলাদার (৬০) ও তাঁর ভাতিজা মো. বেলায়েত হোসেন (৫০)। পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় খাদেম হোসেন ও তাঁর লোকজনের সঙ্গে বিরোধ চলছিল সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদারের। আব্দুর রব ও তাঁর ভাতিজা বেলায়েত হোসেন জগাইরহাট বাজার থেকে বাড়ি যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাদের ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসাদ, মিজান, সজল ও শাহজাহান নামে চারজনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই জোড়া খুন করা হয়েছে। এর পেছনে আরও কোনো কারণ আছে কি না পুলিশ তা তদন্ত করছে। ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম