ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রাজশাহী-নাটোর হাইওয়ে সড়কে ককটেল বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০২৩,  4:44 PM

news image

রাজশাহীর ব্যস্ততম হাইওয়ে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের ওপর এ ককটেল বিস্ফোরণ ঘটে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের ভেতর দিয়েই রাজশাহী-নাটোর মহাসড়ক চলে গেছে। এ সড়কের এক পাশে অনেকগুলো ট্রাক রাখা ছিল। এ সময় ব্যস্ততম এ হাইওয়ে সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছিল। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ মহাসড়কে বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এ সময় তিনি ওই এলাকাতেই ছিলেন। ঘটনার পর সড়ক থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। আর সড়কের ওপরও ককটেল বিস্ফোরণের চিহ্ন ছিল। তবে আশপাশে লোকজন থাকলেও এ ঘটনায় কেউ হতাহত হননি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম