ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজশাহীতে ৫০ লক্ষ টাকার হেরোইনসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২২,  10:07 PM

news image

রাজশাহী কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ মিঠু রানা (২৭)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের মোঃ মিলন হোসেনের ছেলে। ঘটনা সুত্রে জানা যায়,

গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মোঃ মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে এসআই মোঃ শাহীনুর ইসলাম ও তার টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ টায় রায়পাড়া মোড়ে অভিযান পরিচলনা করে  মিঠু রানা (২৭)কে মোটরসাইকেলে অভিনব কায়দায় রাখা ৫০০ গ্রাম হেরোইনসহ আটক করেন। আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার মোটরসাইকেলের তেলের ট্যাংকির দুই পাশে বিশেষ কায়দায় হেরোইন রাখা আছে। পরবর্তীতে মোটরসাইকেল তল্লাশী করে ৫ টি প্যাকেটে মোট ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম