ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রাজশাহীতে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২৩,  7:54 PM

news image

রাজশাহীতে পুলিশের গাড়িতে একটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন রাজশাহী মেট্রোপলিটনের পুলিশ সদস্য মো. জাহিদুল ও শামীম হায়দার। এয়ারপোর্ট থানার ওসি এমরান হোসেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে বায়া বাজার সংলগ্ন মাছের  আড়তের নিকটে এয়ারপোর্ট থানার টহল পুলিশের গাড়িকে  লক্ষ্য করে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। এ সময় ককটেলটি বিস্ফোরণ হয়। নিক্ষেপের পরপরই তারা পার্শ্ববর্তী ফাঁকা বরই বাগানের দিকে পালিয়ে যায়। তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণে এয়ারপোর্ট থানার ডিউটিরত দু’জন পুলিশ সদস্যরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন। পরবর্তীতে আহত কনস্টেবলদের রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এছাড়াও বুধবার দিবাগত রাতে নগরীর শাহ মখদুম থানার সিটি হাটের পাশে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম