ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

রাজমিস্ত্রীকে হত্যার অভিযোগ, শেখ হাসিনাসহ আসামি ৩৯৫

#

২২ মার্চ, ২০২৫,  9:24 PM

news image

ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলা চালিয়ে তোফাজ্জল হোসেন নামে এক রাজমিস্ত্রীকে হত্যার সাত মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) মো, শরিফ মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন। এতে শেখ হাসিনা ছাড়াও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ময়মনসিংহ-১১ ভালুকার সাবেক দুই সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ ও কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুসহ ২৪৫ জন ও অজ্ঞাত ১৫০ জনসহ মোট ৩৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি জৈনাবাজার এলাকার নগর হাওলা গ্রামের কাশেমের বাড়িতে ভাড়া বাসায় থেকে রাজমিন্ত্রীর কাজ করতেন। মামলার এজহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ভালুকার মাস্টারবাড়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশেপাশের রাস্তায় ছাত্র-জনতা, শ্রমিকসহ বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মাস্টারবাড়ী শুটকি ও কাঁচামাল মহলের সামনে পৌঁছা মাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার মিছিলে দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছাত্রজনতার মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে এ সময় তোফাজ্জল হোসেনকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আহত তোফাজ্জল হোসেনকে উদ্ধার করে শ্রীপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম