ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রাজবাড়ীরতে বৃদ্ধকে পিষে চলে গেল একের পর এক গাড়ি

#

নিজস্ব প্রতিনিধি

০৭ আগস্ট, ২০২৩,  6:03 PM

news image

রাজবাড়ীর শহরে সড়ক দুর্ঘটনায় নিহত এক বৃদ্ধের (৬৫) খণ্ডিত ‘দেহাবশেষ’ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় মৃত্যুর পর ওই বৃদ্ধের দেহের ওপর দিয়ে আরও বেশ কয়েকটি গাড়ি চলে যায়। এতে মরদেহের পুরো অংশ মহাসড়কে পিষে যায় বলে জানায় পুলিশ। সোমবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে শহরের পাবলিক হেলথ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়ক থেকে ওই বৃদ্ধের দেহাবশেষ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মহাসড়কের ওপর পড়ে ছিল মরদেহটি। কিন্তু গাড়িচালকরা কেউ খেয়াল করেননি বা পাত্তা দেননি। একের পর এক গাড়ি সেই মরদেহ পিষ্ট করে চলে গেছে গন্তব্যে। ভারি গাড়ির চাপে মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। রাস্তার সঙ্গে পুরো শরীর পিষে গেছে। শুধুমাত্র মাথা ও মুখের অংশটুকু কিছুটা অক্ষত রয়েছে। মুখের দাড়ি দেখে বোঝা যাচ্ছে এটি একটি বৃদ্ধের মরদেহ। তবে এই বৃদ্ধের পরিচয় কি কিংবা তিনি কীভাবে মারা গেছেন, তার কোনো কিছুই বলতে পারছেন না স্থানীয়রা। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীও নেই। রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠাই। তবে ধারণা করা হচ্ছে, হয়তো ওই বৃদ্ধ মসজিদে ফজরের নামাজ পড়তে এসে মহাসড়ক পার হতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি রাস্তায় ঘুরে বেড়ানো কোনো পাগলও হতে পারেন। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পরে মরদেহের ওপর দিয়ে বেশ কয়েকটি গাড়ি চলে যায়। এতে মরদেহের পুরো অংশ মহাসড়কে পিষে গেছে। শুধুমাত্র মাথা ও মুখের অংশটুকু কিছুটা অক্ষত রয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই আনোয়ার হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম