ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

রাজবাড়ীতে যাকাতের কাপড় নিতে এসে পদদ‌লিত হয়ে বৃদ্ধার মৃত্যু

#

০৭ এপ্রিল, ২০২৪,  8:47 PM

news image

রাজবাড়ীতে যাকাতের কাপড় নিতে এসে ধাক্কাধাক্কিতে মা‌টিতে পরে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধা নারীর মৃত‌্যু হয়েছে। রোববার সকাল সা‌ড়ে ৬টার দিকে শহ‌রের ভবানীপুর মোঃ দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা‌ গে‌ছে, দেলোয়ার হাজী প্রতিবছরের মত এবারও তার বাড়িতে প্রায় সা‌ড়ে ৩ হাজার অসহায়, হত‌দিরদ্র মানুষের মাঝে যাকাতের শা‌ড়ি ও লুঙ্গি বিতরণের ব‌্যবস্থা করেন। যার জন‌্য প‌্যা‌ন্ডেল ও গরমের জন‌্য ফ‌্যানের ব‌্যবস্থা রাখেন। সকাল ৭টা থেকে শা‌ড়ি ও লুঙ্গি বিতর‌ণের কথা থাকলেও ফজরের নামাজের সময় থেকে মানুষ জড়ো হতে থা‌কেন। হঠাৎ সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়ির একপাশের টিনের গেইট ভেঙে একসঙ্গে সবাই ঢোকার চেষ্টা করে। এসময় এক অজ্ঞাত বৃদ্ধা ধাক্কা লে‌গে মা‌টিতে পরে গেলে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী সদর থানার ও‌সি ইফতেখারুল আলম প্রধান জানান, ওই নারীর প‌রিচয় সনাক্তের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম