ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রাজবাড়ীতে নিজ বাড়ির সামনে গুলিতে আ.লীগ নেতা নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২১,  4:05 PM

news image

রাজবাড়ী সদর উপজেলায় নিজ বাড়ির সামনে গুলিতে নিহত হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১২টায় উপজেলার বানীবহ ইউনিয়নে এ ঘটনা ঘটে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল লতিফ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান। স্থানীয়দের বরাত দিয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বানীবহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন লতিফ। পথে গতি রোধ করে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তাকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মানিকগঞ্জে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেটা এখনও জানা যায়নি। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম