ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজবাড়ীতে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  5:02 PM

news image

রাজবাড়ীতে পণ্যবাহী ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার সদর উপজেলার পারখাদা ত্রিমোহনী গ্রামের মুনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও একই উপজেলার পশ্চিম মৌজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে কাওছার (৩০)। তাদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম শেখ বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে একটি পণ্যবাহী ট্রাক গোয়ালন্দ মোড় থেকে ছেড়ে এসে কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা একটি ছোট পিকআপ ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও সহযোগী নিহত হন। তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতদের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা-পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম