ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে : ইসি আনোয়ারুল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০২৬,  7:57 PM

news image

রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, বড় দল, ছোট দল বলতে কিছু নেই। নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই ইসির কাছে সমান। সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ, পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোট সমস্যার সমাধান করে যাচ্ছে কমিশন। এখনো বড় সমস্যার সম্মুখীন হয়নি ইসি। তবে রাজনৈতিক দলের বক্তব্য আমরা খতিয়ে দেখছি, ব্যবস্থা নিচ্ছি। আপিল শুনানি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপিল শুনানিতে মনে হয়েছে, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন। নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, একটি কমিশনের একটিমাত্র জাতীয় নির্বাচন করারই সুযোগ থাকে। দুইবার কোনো কমিশনই সুযোগ পায় না। কোনো কমিশন আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে না। তবে কমিশন একদমই কোনো চাপে নেই। সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তাই চায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম