ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

রাজধানী ঢাকায় কেউ খোলা ট্রাকে করে বালু, সিমেন্ট বহন করতে পারবেনা

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৪,  9:54 PM

news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, এখন থেকে কেউ রাজধানী ঢাকায় খোলা ট্রাকে করে বালু, সিমেন্ট বহন করতে পারবেনা। করলেই জরিমানা এবং আইনের আওতায় আনা হবে। বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সাবের হোসেন চৌধুরী বলেন, এখন থেকে ঢেকে না রেখে নতুন ভবন নির্মাণ করলেই তিনগুণ জরিমানা দিতে হবে। বায়ূ দূষণ বন্ধ করতে হলে রাজনৈতিক স্বদিচ্ছা জরুরি। যেটা এতদিন ছিলোনা। যারা বায়ূ দূষণের জন্য দায়ী তাদেরকে কোনোভাবেই ছাড় নয়। শুধু জরিমানাই নয়, পাশাপাশি আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, বায়ূ দূষণ কমাতে ১০০ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা ভেঙে ফেলবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়। ঢাকার চারপাশে অবৈধ ইটভাটার সংখ্যা আছে একহাজার। আর সারাদেশে আছে দুই হাজার অবৈধ ইটভাটা। এগুলো ধীরে ধীরে সব ধ্বংস করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের জলবায়ু উন্নয়ন, জীব বৈচিত্র্য উন্নয়নে আর্থিক এবং কারিগরি সহায়তা করবে ফ্রান্স। বাংলাদেশের যেকোনো প্রয়োজনে বন্ধু হয়ে পাশে থাকবে দেশটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম