ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীর সূত্রাপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৫,  4:59 PM

news image

রাজধানীর সূত্রাপুরের কাগজি টোলায় একটি বাসায় আগুনে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধের ঘটনায় রোকন (১৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। রোকন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত (১৬ জুলাই) পৌনে তিনটরে দিকে মারা যান। বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকিদের (৩ জন) অবস্থাও আশংকাজনক। তারা চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত একটার দিকে এ ঘটনাটি ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম