ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২২,  4:43 PM

news image

রাজধানীর কিছু এলাকায় আজ বুধবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না। পাইপলাইনের জরুরি কাজের জন্য বেলা ১টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা ১টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার, বাড্ডা, খিলবাড়িরটেক এলাকায় গ্যাস থাকবে না। একই সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম