ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীর মিরপুরে পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২২,  9:55 PM

news image

রাজধানীর মিরপুরে একাধিক ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে মূল সড়কে চলে আসায় দুটি ব্যাটারিচালিত রিকশা আটকের পর চালকরা সংঘবদ্ধ হয়ে মিরপুরের পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালান। তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ বক্স ভাঙচুর করে।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয়। কিন্তু দুটি রিকশা আটকের পর চালকেরা সংঘবদ্ধ হয়ে পুলিশ বক্সে হামলা চালায়। তিনি আরও বলেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা চালালে সেগুলো আটক করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালায় তারা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম