ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

রাজধানীর বাড্ডায় আগুন, সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  4:36 PM

news image

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই আগুন লাগে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৫৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কাঠ হওয়ায় এখনও আগুন পুরোপুরি নির্বাপণ করা যায়নি। প্রাথমিক ধারণা অনুসারে, একটি স’মিল থেকে ছড়িয়েছে আগুন। সেটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাছাড়া, পাশের একটি ভবনের নীচতলায় কিছুটা ক্ষতিও হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তবে কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা এখনেও জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম