ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২৫,  8:54 PM

news image

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলভার এবং ১০ রাউন্ড গুলিসহ ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রকিবুল হাসান ফ্রান্স (৩৫), মো. রিয়াজুল ইসলাম (৩৫), মো. কামরুজ্জামান ওরফে নাইম (২৭), মো. আলম (৩৩), মো. আল-আমিন (৩০) ও মো. নয়ন (৩২)। র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা বসুন্ধরা আবাসিক এলাকার নিউইয়র্ক ম্যাজিক টাওয়ারের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। এই অভিযানে আসামিদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্রের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এর মধ্যে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধও রয়েছে। র‍্যাব-২ আরও জানিয়েছে যে, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম