ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  4:56 PM

news image

রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় প্রান্ত পাল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের দিকে বঙ্গভবনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া প্রান্তের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোনকরকাঠি গ্রামে। প্রান্ত তার বাবা উজ্জ্বল পালের সঙ্গে নিউমার্কেট এলাকায় ঝালমুড়ি বিক্রি করতেন। দিনশেষে তারা দুইজন আলাদা বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে প্রান্ত আগে থাকায় একাই এগিয়ে যাচ্ছিল। গুলিস্তান বঙ্গভবনের কোণায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবা উজ্জ্বল পাল বলেন, আমরা দুইজন সারাদিন কষ্ট করে ঝালমুড়ি বিক্রি করি। রাতে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে গেল। আমার ছেলেটা আর ফিরবে না। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরটিকে স্বজনরা  হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম