ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রাজধানীর কামরাঙ্গীচরে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

#

নিজস্ব প্রতিবেদক

০২ ডিসেম্বর, ২০২৫,  5:07 PM

news image

রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রকি (২৫) নামে এক মুদি দোকানের কর্মচারীকে হত্যা করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কামরাঙ্গীরচর বড় গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরি আশরাফাবাদ হাই স্কুলের সামনে ঘটনাটি ঘটে। নিহত রকির বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামে। বর্তমান কামরাঙ্গিরচড় চেয়ারম্যান বাড়ি মোড় বড়গ্রাম এলাকায় থাকেন। নিহত রকির বাবা আবু সাঈদ বলেন, ভোরে খবর পাই কে বা কারা রকিকে ছুরিকাঘাত করার পর তাকে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে রকির মরদেহ দেখতে পাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রকির দুই পায়ে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম