ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীথে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২,  5:36 PM

news image

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৮ বছর। শনিবার (২০ আগস্ট) বিকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই এবং সুরতহাল তৈরি করি। নিহত ওই অজ্ঞাত যুবকের পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট ছিল। মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা এসআই রিয়াজ মাহমুদ আরও বলেন, শনিবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে কারওয়ান বাজার লোহা পট্টি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া নোওয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের নিচে পরে ঘটনাস্থলে প্রাণ হারান ওই ব্যক্তি। পরে মরদেহ উদ্ধার করে কমলাপুর থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ‍নিহত যুবকের পরিচয় শনাক্তে আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম