ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২২,  8:04 PM

news image

রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি লালবাগ বিভাগ তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার (১১ জানুয়ারি) মতিঝিল বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রোমান হাসান ওরফে লিমন, পারভীন ওরফে হালিমা এবং দীল বাহার। এ বিষয়ে ডিবি লালবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মধুসুদন দাস জানান,

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ওই ৩ মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের নামে মতিঝিল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজই তাদেরকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম