ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রাজধানীতে হাসপাতালের সামনে যুবকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  4:17 PM

news image

রাজধানীর মহাখালীতে হাসপাতালের সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মহাখালীর ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম রবিউল ইসলাম (৩৫)। তার বাড়ি কুড়িগ্রামের কচাকাটা থানায়। তিনি পেশায় রাজমিস্ত্রি।

তবে রবিউল রাজধানীর ভাটারা এলাকায় থাকতেন। বনানী থানার উপপরিদর্শক আবু হানিফ মিলন জানান, দুপুরে মহাখালীর ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পথচারীরা লাশটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম