ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  4:12 PM

news image

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)  দিবাগত রাতে উত্তরা ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। দেলোয়ার গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার বাসিন্দা ছিলেন। বর্তমানে দক্ষিণখান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব আল মাহফুজ বলেন, উত্তরা ওই এলাকায় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ নিউরোসাইন্স হাসপাতাল থেকে তার মরদেহ নিজেদের হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রাইভেট কার জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম