ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

রাজধানীতে স্কুল শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  9:50 PM

news image

রাজধানীর ওয়ারী ও যাত্রাবাড়ীতে এক স্কুল শিক্ষার্থীসহ দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরা হলেন ওয়ারী থেকে উদ্ধার হওয়া চা দোকানের কর্মচারী মানিক (২৬) ও যাত্রাবাড়ীর স্কুল শিক্ষার্থী মো. রনি (১০)। ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর মোড়ল সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মানিকের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাকশিলা সরকার বাড়ি। বাবার নাম মৃত ইউনুস সরকার। বর্তমানে ওয়ারী বিসিসি রোড ৩৪/১ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন। খবর পেয়ে শনিবার বিকেল চারটার দিকে ওই বাসায় ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় মানিকের। পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি গলায় ফাঁসি দিয়া আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। অপরদিকে, যাত্রাবাড়ী ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রনি। তার বাবা নুর আলম জানান, তাদের বাড়ি নোয়াখালী চাটখিল থানার শিবপুর এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী পুবাইল এলাকায় নান্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। পড়ালেখার ফাঁকি দেয়ায় বাবা মা তাকে সামান্য বকাঝকা করেন। এ কারণে অভিমান করে শনিবার রাত দশটার দিকে বাথরুমে ঢুকে অনেক সময় পেরিয়ে গেলেও সে বের হচ্ছিল না। সন্দেহ হলে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখা যায়, বাথরুমের ভেতর গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে সে। তখন দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মধ্য রাতে তাকে মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম