ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২১,  2:52 AM

news image

রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে সিলিন্ডার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক শনিবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় এই বিস্ফোরণ হয়। দগ্ধদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  বিস্ফোরণে দগ্ধরা হলেন‑ আবুল কালাম (৫৮),  শামসুদ্দিন রবিন (২৮), রিপন (৪৫), শফিক (৪০), বিশ্বনাথ (৫০) ও কবির (৪০)।

জানা যায়, জনপথ মোড় এলাকায় একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে সেখানে থাকা সবাই দগ্ধ হয়েছেন। পরে, আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, ছয় জন রোগী এসেছেন। তবে তাৎক্ষণিক তারা কী পরিমাণ দগ্ধ হয়েছেন, তা জানাতে পারেননি।  পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, মার্কেটের নীচ তলায় গ্যাস সিলিন্ডার রং করা হয়। একটি বিস্ফোরণের আগুনের ফুলকিতে সেখানে থাকা কর্মচারীরা দগ্ধ হন।

খবর পেয়ে ফায়ারের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তারা যাওয়ার আগেই আগুন নিভে যায়।  ধারণা করা হচ্ছে সিলিন্ডারের ভেতরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। দগ্ধ শামসুদ্দিন রবিন জানান, ওই মার্কেটে তার ওয়েল্ডিং দোকান আছে। হঠাৎ পাশের দোকান থেকে আগুনের ফুলকিতে তার দুই হাত ও মুখমণ্ডল ঝলসে যায়। কীভাবে এই অগ্নিকাণ্ড হয়েছে, তিনি কিছুই জানেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম