ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রাজধানীতে লরির ধাক্কায় মোটরসাইকেল চালকসহ নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২২,  4:08 PM

news image

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। এরা হলেন এনতারুজ্জামান (৪৩) ও বিধান বিশ্বাস (৪২)। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ফ্লাইওভারের উপরে একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই লরিটি জব্দ করা হয়েছে। এনতারুজ্জামানের বাবার নাম আ. সালাম। তিনি থাকতেন রাজধানীর খিলবাড়িরটেক। আর বিধানের বাবার নাম মৃত অশ্বীনী বিশ্বাস। তার বাড়ি খুলনা ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম