ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রাজধানীতে ময়লার স্তূপ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২১,  8:34 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকার দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার স্তূপ থেকে অজ্ঞাত এক নারীর (৩০) পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। ইফতেখার আহমেদ জানান,

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীকে কে বা কারা হত্যা করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যাত্রাবাড়ী থানা উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, মৃতদেহটির মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ আগুনে পোড়া। এ ছাড়া মৃতদেহটি পঁচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করার পর মরদেহ গুমের জন্য আগুনে পুড়িয়ে দেওয়া হতে পারে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম