ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে ব‍্যাটারিচালিত ভ্যান উল্টে চালকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৫,  10:07 PM

news image

রাজধানীর নীলক্ষেত গাউছিয়া মার্কেটের পাশে ব্যাটারিচালিত ভ্যান উল্টে মো. সুজন (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনা ঘটার পর আজ সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সিস সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  নিহত সুজন ময়মনসিংহের গফরগাঁও থানার হাটিরিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে তেজগাঁওয়ের বেগুনবাড়ি রতন সাহেবের গলিতে ভাড়া থাকতেন।  নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, গতরাতে ভ্যান উল্টে আহত হন তিনি। আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে আজ সকলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে ওই ভ্যান চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের ওসেকে ভর্তি করা হয়। পরে আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম