ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

রাজধানীতে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ২৬

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৬,  5:20 PM

news image

রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলেন- আবুল ফরহাদ (২২), রাসেল (১৯), শুকুর আলী (১৮), মনির হোসেন (৩২), মাসুদ রানা (৪০), সবুজ মিয়া (৩০), মো. আকাশ (২৬), মো. ইমরান (২৪), সজিব হাওলাদার (২৭), মো. রাজু (২৬), রাব্বি (২০), মো. মাহমুদ (২০), মো. নিঝুম মিয়া (২৫), জুবায়ের আহমেদ (১৮), মো. হৃদয় (২৩), রাকিব (২৫), মো. আজগর ওরফে আরমান (২৯), মো. রিফা ওরফে রিফাত (১৯), মো. কবির (৪৫), রিপা আক্তার (২২), মোসা. পারুল বেগম (৪২), মোসা. জেসমিন বেগম (৩৮), সৈয়দ জাকির হোসেন (৩৩), মো. রুবেল (২০), মো. নিরব হোসেন ওরফে অভি (৩৩) এবং মো. নাঈম (১৯)। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার (১০ এপ্রিল) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, এসময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা ও ১৮ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম