ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২২,  5:46 PM

news image

রাজধানীর জুরাইনে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিয়াজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জুরাইনে খন্দকার রোডের শেষ মাথায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি নরসিংদীর মাধবদী উপজেলার ব্রাহ্মণ ডৌওকাদি গ্রামে। নিহতের মেয়েজামাই মো.আল আমিন জানান, রোববার (৯ অক্টোবর) শ্বশুর রিয়াজ উদ্দিন ও শাশুড়ি হালিমা বেগম তার বাসায় বেড়াতে আসেন। সোমবার সকালে তারা দুজন গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। জুরাইনের খন্দকার রোডের শেষ মাথায় সিরাজদিখান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডেলটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা। শ্যামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শিহাব উদ্দিন জানান, ঘটনার পরপরই চালককে আটক ও বাসটি জব্দ করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম