ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২২,  1:58 PM

news image

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে বাসের ধাক্কায় ইব্রাহীম বিশ্বাস (২৪) নামে রিকশা আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) ভোর ৪টার দিকে শাহবাগ থানাধীন ওই হোটেলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীমের বরিশাল উজিরপুর উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের সান্টু বিশ্বাসের ছেলে। শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) রাজু মুন্সি জানান, ভোরে সোনারগাঁ হোটেলের সামনে রাস্তায় একটি বাস ওই রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই যুবক সড়কে ছিটকে পড়ে গেলে তার ওপর দিয়ে চলে যায় বাসটি।গুরুতর অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরই বাসটি পালিয়ে গেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম