ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

রাজধানীতে বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২৬,  5:01 PM

news image

রাজধানী থেকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উত্তর বাড্ডার একটি বাসার ছাদ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সুবীর বিশ্বাস (৩০) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার শচীন বিশ্বাসের ছেলে। পেশায় তিনি ব্যাংকার ছিলেন। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন বলেন, খবর পেয়ে উত্তর বাড্ডার একটি বাসার নয়তলার ছাদ থেকে অচেতন অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম