ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রাজধানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

#

২৩ নভেম্বর, ২০২১,  9:32 PM

news image

রাজধানীর মহাখালী এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার এসআই আনিসুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উমর আইমান ও ফাহিম আহমেদ রায়হান। নিহত উমর আইমানের বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলে জানা গেছে। এসআই আনিসুর রহমান বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উমর আইমান ও ফাহিম আহমেদ রায়হান একটি প্রাইভেটকারে করে কোথাও যাচ্ছিলেন। তখন মহাখালী রাওয়া ক্লাবের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম