ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২৫,  4:43 PM

news image

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।  মোহাম্মদপুর থানা সূত্র জানিয়েছে- বিশেষ অভিযান চালিয়ে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ১। আব্দুল লতিফ (৫২), ২। লালমিয়া (১৯), ৩।  কবিরুল (২০), ৪। তরিকুল (২১), ৫। রুবেল (২৬), ৬। তৌহিদুল আলম মাহিম (২৭), ৭। ফাহাদ (২০), ৮। সুমন (২২), ৯। দেলোয়ার দিলু (৩৫), ১০। নুরুল ইসলাম (৩২), ১১। আরমান (৩৭), ১২। নাদিম (৪০), ১৩।  তাসিব টাইকা (২২), ১৪। আনোয়ার (৪৫), ১৫। জুলহাস (৩৫) ও ১৬। টিপু (৪০)।  এসময় তাদের কাছ থেকে দুইটি সামুরাই, একটি রামদা ও একটি লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়। আদাবর থানা সূত্র জানায়- অত্র থানার অপরাধ প্রবণ এলাকা গুলোতে বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ১। আলামিন (২২), ২। শাওন হাওলাদার (২০), ৩। আজিজুল হক (৩৭), ৪। নুর উদ্দিন ইসলাম (১৮), ৫। নাদিম হোসেন (২০), ৬।  রনি বেপারী (২৩), ৭। শাহিনুর ইসলাম (২২), ৮।  রাজু আহম্মেদ (৩২), ৯। রিজিকা (৪৫), ১০।মরিয়ম (২১), ১১। রাজু (২০) ও ১২। সুজন (২২)।  এসময় তাদের হেফাজত হতে দুই কেজি গাঁজা, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। রবিবার (২৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় থানায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম