ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৫,  6:50 PM

news image

রাজধানীর একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. জুয়েল (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  শনিবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে চকবাজার থানাধীন উর্দু রোড এলাকার সাততলা ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মী মো. মানিক জানান, ভবনের তৃতীয় তলায় রিংয়ের কাজ করতে গিয়ে হঠাৎ অসাবধানতাবশত জুয়েল নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত জুয়েলের গ্রামের বাড়ি বগুড়া জেলার আদমদিঘী থানার নরশেদপুর গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। বর্তমানে তিনি উর্দু রোডের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।  এ ঘটনায় সংশ্লিষ্ট চকবাজার থানাকে অবগত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম