ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রাজধানীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় একজন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২৬,  4:57 PM

news image

রাজধানীর বিমানবন্দর থানার এপিবিএন সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় আব্দুল হাই (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তাকে হাসপাতালে নিয়ে আসা শ্যালক রাসেল জানান, রাতে বাসায় যাওয়ার পথে গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল হাই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উত্তর নৌপারার মৃত হালিম উদ্দিনে ছেলে। বর্তমানে ঢাকার ওই এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম