ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২২,  5:51 PM

news image

রাজধানীর শ্যামপুরে স্বামীর ছোট ভাইয়ের (দেবর) ছুরিকাঘাতে নাজমা আক্তার (৩২) নামে এক গৃহবধূ মারা গেছেন। শনিবার (৪ জুন) সকালে শ্যামপুর আইসি গেট এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান,

মৃত নারীর স্বামীর ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নাজমা নামে এক গৃহবধূ মারা গেছেন। তার স্বামীর নাম মৃত আবুল কাশেম সেলিম। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই দেবর আবুল কালাম আজাদ সেন্টুকে আটক করা হয়েছে।এদিকে জানা যায়, সকালে আইজিগেট এলাকায় বাসায় নাজমা আক্তার রান্না ঘরে নাস্তা তৈরি করার সময় ছোট ভাই সেন্টু নাজমাকে ছুরিকাঘাত করেন। পরে তিনি হাসপাতালে মারা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম