ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৬,  5:32 PM

news image

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ জুলাই) ভোরে তিনি মারা যান। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের একাধিক দল।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ভাগলপুর লেনের ৪৮/১/ই নম্বর বাসার সামনে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাগর। পরে জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় সাগরকে উদ্ধার করা হয়। তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, নিহত সাগর হোসেন বুলেট হাজারীবাগের ভাগলপুর লেন এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। তিনি বেকার ছিলেন।

এসআই তৌহিদ বলেন, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। এদিকে, ময়নাতদন্তের জন্য সাগরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম