ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২২,  9:16 PM

news image

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে। ওই ব্যক্তির পরনে ছিল কালো সোয়েটার ও চেক লুঙ্গি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১২টার দিকে মৃত ঘোষণা করেন। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসএই) আলমগীর হোসেন জানান,

সকালে ওয়ারলেস গেট এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই ব্যক্তি। পরে কয়েকজন যুবক তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ওই ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ওই ব্যক্তি রেল লাইনের ওপর বসে ছিল। এ সময় একটি ট্রেন আসতে দেখে তাকে অনেক ডাকাডাকি করলেও সে সরে যায়নি। তখন ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম